meta-rules
WhatsApp charge ও messaging limit
24 ঘণ্টার customer service window
- Customer এর শেষ message এর 24 ঘণ্টার মধ্যে সাধারণ (free-form) message পাঠানো যায়।
- Window বন্ধ হলে শুধু Meta-approved template পাঠানো যায়।
- Marketing template শুধু যারা সম্মতি (opt-in) দিয়েছেন তাদের; কেউ STOP / "বন্ধ" লিখলে সাথে সাথে marketing বন্ধ।
Charge কখন হয় (2026-10-01 থেকে)
| Message | Charge |
|---|---|
| Window এর ভেতরে সাধারণ reply (service) | প্রতি number এ মাসে 1,000টি free, এরপর charge |
| Utility template (order update ইত্যাদি) | Charge |
| Marketing template (offer, promotion) | সবসময় charge |
| CTWA ad / Page button থেকে আসা customer (72 ঘণ্টা) | সব free |
- Charge Meta সরাসরি আপনার Meta payment method থেকে নেয় — fCommerce Hero এর plan বা wallet থেকে নয়।
- Charge হবে এমন message পাঠানোর আগে fCommerce Hero warning দেখায় (আনুমানিক rate সহ, যেখানে জানা আছে), এবং মাসের free 1,000 শেষ হলেও জানায়।
Messaging limit (দৈনিক সীমা)
Window এর বাইরে template দিয়ে নতুন conversation শুরু করার একটা সীমা থাকে — rolling 24 ঘণ্টায় কতজন আলাদা customer কে পাঠানো যাবে:
- শুরুতে সাধারণত 250 জন; এরপর 2,000 → 10,000 → 100,000 → unlimited।
- কার number এ কোন limit, সেটা Meta ঠিক করে (business verification, message এর quality ও পরিমাণ দেখে)।
- fCommerce Hero আপনার limit পর্যন্তই পাঠায় — কখনো বেশি নয়। Limit এর কাছাকাছি গেলে ও পূর্ণ হলে জানিয়ে দেয়।
খরচ কমানোর টিপস
- Customer message দিলে 24 ঘণ্টার মধ্যে উত্তর দিন — free service message এ কাজ সারুন।
- Click-to-WhatsApp ad ও Page এর WhatsApp button ব্যবহার করুন — 72 ঘণ্টা free।
- নিয়মিত promotion এর জন্য Messenger automated broadcast ব্যবহার করুন — সেখানে Meta কোনো charge নেয় না।