মূল অংশে যান
fCommerce Hero

Refund Policy

আমরা চাই আপনি নিশ্চিন্তে শুরু করুন। Subscription এর যে দিনগুলো ব্যবহার করেননি, সেগুলোর টাকা ফেরত পাবেন — ব্যবহৃত credit বাদ দিয়ে।

Refund এর সূত্র

Refund = পরিশোধিত টাকা − (পরিশোধিত টাকা × ব্যবহৃত দিন ÷ মোট দিন) − ব্যবহৃত credit এর মূল্য

উদাহরণ

বিষয়হিসাব
পরিশোধিত (Growth, মাসিক)৳2,490
মোট দিন30
ব্যবহৃত দিন10
ব্যবহৃত দিনের মূল্য৳2,490 × 10 ÷ 30 = ৳830
ব্যবহৃত credit (AI/SMS)৳200
Refund৳2,490 − ৳830 − ৳200 = ৳1,460

যা refund যোগ্য

  • Subscription (মাসিক বা বাৎসরিক) এর ব্যবহার না করা দিনের অংশ।
  • কিনেছেন কিন্তু একদম ব্যবহার হয়নি এমন add-on balance (উপরের সূত্রের "ব্যবহৃত credit" বাদে)।

যা refund যোগ্য নয়

  • ইতিমধ্যে ব্যবহৃত AI credit (suggestion, auto reply, dictation ইত্যাদি)।
  • পাঠানো SMS ও করা voice call।
  • Meta/WhatsApp এর charge — এগুলো Meta সরাসরি আপনার Meta account থেকে নেয়, আমরা পাই না।
  • Meta এর নিয়ম ভাঙার কারণে Page/number বন্ধ হলে সেই সময়ের ক্ষতি।

সময়সীমা ও পদ্ধতি

  • পেমেন্টের তারিখ থেকে 90 দিনের মধ্যে refund request করতে হবে।
  • Dashboard → Billing → Refund request থেকে আবেদন করুন; আবেদনের আগেই হিসাবটা দেখতে পাবেন।
  • Approve হওয়ার পর 7–10 কর্মদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হয়।
  • টাকা যে পদ্ধতিতে পরিশোধ করেছিলেন (bKash, card ইত্যাদি) সেই পদ্ধতিতেই ফেরত যায়।
  • Refund এর পর সংশ্লিষ্ট subscription বন্ধ হয়ে যায়।

প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।