Terms of Service
fCommerce Hero ব্যবহার করে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
Service
fCommerce Hero হলো Facebook Page, Messenger ও WhatsApp দিয়ে ব্যবসা পরিচালনার software — inbox, AI, order, courier, broadcast ও automation। আমরা Meta Platforms এর অংশ নই।
আপনার দায়িত্ব
- আপনার account, password ও team member দের কাজের দায়িত্ব আপনার।
- আপনি ও আপনার team যে content, message, product ও offer পাঠান, তার সম্পূর্ণ দায়িত্ব আপনার। মিথ্যা দাবি, নিষিদ্ধ পণ্য, প্রতারণা, spam বা হয়রানি করা যাবে না।
- আপনার customer দের তথ্য বাংলাদেশের প্রযোজ্য আইন ও Meta এর নীতি মেনে ব্যবহার করবেন।
- Connect করা Page ও WhatsApp number এ আপনার বৈধ অধিকার থাকতে হবে।
Meta ও WhatsApp এর নিয়ম
Meta এর Platform Terms, Messenger Platform Policy, WhatsApp Business Messaging Policy ও Commerce Policy মানা বাধ্যতামূলক। আপনার Page ও number সুরক্ষিত রাখতে আমরা এই নিয়মগুলো system এ প্রয়োগ করি — যেমন Messenger এর 24 ঘণ্টার window এর বাইরে broadcast/AI/automation আটকানো, WhatsApp এ window বন্ধ হলে শুধু approved template, messaging limit মানা, opt-out সাথে সাথে কার্যকর করা। নিয়ম ভাঙার চেষ্টা আটকানো হয় ও audit log এ লেখা থাকে। বারবার বা ইচ্ছাকৃত নিয়ম ভাঙলে আমরা account স্থগিত করতে পারি। Meta আপনার Page/number এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে তার দায় আমাদের নয়।
AI
AI এর উত্তর ভুল হতে পারে। AUTO mode চালু করলে AI এর পাঠানো message এর দায়িত্বও আপনার; গুরুত্বপূর্ণ তথ্য (দাম, stock, policy) knowledge base এ সঠিক রাখুন। AI শুধু আপনার business সংক্রান্ত প্রশ্নের জন্য — general chatbot হিসেবে ব্যবহার করা যাবে না।
Billing
- Plan এর দাম আগে পরিশোধযোগ্য; বাৎসরিক plan মাসিক দামের ১০ গুণ।
- AI, SMS ও Voice wallet এর balance ব্যবহার অনুযায়ী কাটা হয়।
- WhatsApp message এর charge Meta সরাসরি আপনার Meta account থেকে নেয়।
- Refund Refund Policy অনুযায়ী।
- Trial বা plan শেষ হলে account read-only হয়।
সীমাবদ্ধতা
Meta, courier, SMS বা AI provider এর বিভ্রাটের কারণে service সাময়িক বন্ধ হতে পারে। আইন অনুযায়ী সর্বোচ্চ সীমা পর্যন্ত, পরোক্ষ ক্ষতির দায় আমরা নিই না; আমাদের মোট দায় গত ৩ মাসে আপনার পরিশোধিত plan fee এর বেশি নয়।
পরিবর্তন ও সমাপ্তি
আপনি যেকোনো সময় account বন্ধ করতে পারেন। শর্তে বড় পরিবর্তন হলে email বা dashboard এ জানানো হবে। এই শর্ত বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত।