আমাদের কথা
ক্ষুদ্র উদ্যোক্তার পাশে, সহজ প্রযুক্তি নিয়ে
বাংলাদেশে হাজারো মানুষ Facebook Page দিয়ে সংসারে বাড়তি আয় করছেন। তাদের কাজ সহজ করতেই fCommerce Hero।
কেন fCommerce Hero
একজন ছাত্রী, একজন গৃহিণী বা অফিস শেষে বাড়ি ফেরা একজন চাকরিজীবী — সবার একই সমস্যা: message এর পাহাড়, হারিয়ে যাওয়া order, courier এর ঝামেলা, আর Meta এর নিয়ম না জেনে Page block হওয়ার ভয়।
আমরা এমন একটা software বানিয়েছি যেটা:
- website ছাড়াই Facebook Page কেই দোকান বানায়,
- বড় investment ছাড়া অল্প মাসিক খরচে চলে,
- বড় team ছাড়া AI assistant দিয়ে একাই অনেক customer সামলাতে দেয়,
- আর Meta ও WhatsApp এর নিয়ম নিজে থেকেই মেনে চলে।
আমাদের লক্ষ্য — ৩ দিনের মধ্যে যে কেউ যেন গুছিয়ে বিক্রি শুরু করতে পারেন।
কাদের জন্য
ঘরে বসে, নিজের সময়ে — যে কেউ শুরু করতে পারেন
বড় দোকান, website বা team ছাড়াই যারা Facebook Page দিয়ে বিক্রি করেন বা করতে চান, fCommerce Hero তাদের জন্য।
ছাত্র-ছাত্রী
পড়াশোনার পাশাপাশি অল্প পুঁজিতে নিজের Page শুরু করুন। ক্লাসের ফাঁকে mobile থেকেই সব message ও order সামলান, AI reply সাজিয়ে দেবে।
গৃহিণী
সংসারের কাজের পাশাপাশি ঘরে বসে ব্যবসা। Saved reply ও AI suggestion দিয়ে কম সময়ে বেশি customer কে উত্তর দিন, order ও courier এক জায়গায়।
চাকরিজীবী
অফিসের পরে বা ফাঁকে side business। AI assistant আর automated broadcast আপনার অনুপস্থিতিতেও customer কে সাড়া দিতে সাহায্য করে।
অবসরপ্রাপ্ত ব্যক্তি
অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন করে শুরু করুন। সহজ বাংলা interface, ধাপে ধাপে video tutorial আর বাংলায় support।
আমরা যা মেনে চলি
সহজ বাংলা
Bangla interface, দরকারি জায়গায় পরিচিত English শব্দ — যেন প্রথম দিনেই বুঝতে পারেন।
স্বচ্ছ খরচ
Plan এর দাম, AI/SMS এর খরচ আর refund এর হিসাব — সব লেখা থাকে, লুকানো কিছু নেই।
নিয়ম মেনে বৃদ্ধি
Page ও WhatsApp number নিরাপদ রাখতে Meta এর নিয়ম system এর ভেতরেই বসানো।
আপনার data আপনার
Token ও গোপন তথ্য encrypted থাকে; যেকোনো সময় data মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
আরও জানুন
আজই শুরু করুন — ৩ দিনে প্রথম বিক্রির লক্ষ্যে
Free trial এ সব মূল feature চালিয়ে দেখুন। Card লাগবে না।