Privacy Policy
এই policy তে বলা আছে fCommerce Hero ("আমরা") কী তথ্য সংগ্রহ করে, কেন করে এবং কীভাবে সুরক্ষিত রাখে।
আমরা যে তথ্য সংগ্রহ করি
- Account তথ্য: নাম, email, phone, password (hash করা), Google/Facebook login ব্যবহার করলে সেই account এর id, নাম ও ছবি।
- Business তথ্য: workspace এর নাম, product, order, team member।
- Channel তথ্য: আপনি connect করা Facebook Page ও WhatsApp Business number এর id ও access token (encrypted)।
- Customer conversation: আপনার Page/number এ customer রা যে message পাঠান, তাদের নাম, profile ছবি, phone/WhatsApp number ও ঠিকানা (যা তারা দেন) — শুধু আপনার ব্যবসার কাজে।
- Payment তথ্য: plan, পরিমাণ ও transaction id। Card/bKash এর গোপন তথ্য payment gateway রাখে, আমরা রাখি না।
- ব্যবহারের তথ্য: login সময়, IP, কোন feature ব্যবহার হয়েছে, audit log।
কেন ব্যবহার করি
- Service চালানো: message পাঠানো-গ্রহণ, order, courier booking, SMS।
- AI feature: আপনি চালু করলে conversation এর অংশ, product ও knowledge base AI provider কে পাঠানো হয় শুধু reply তৈরির জন্য।
- Billing, নিরাপত্তা, অপব্যবহার রোধ এবং Meta এর নিয়ম মানা নিশ্চিত করা।
- আমরা আপনার বা আপনার customer এর তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না।
যাদের সাথে তথ্য শেয়ার হয়
- Meta (Facebook, Messenger, WhatsApp): message পাঠাতে-পেতে।
- AI provider (যেমন Anthropic, OpenAI): AI চালু থাকলে reply তৈরির জন্য।
- Courier ও SMS provider: আপনি যে order পাঠান বা SMS দেন সেটুকু।
- Payment gateway: পেমেন্টের জন্য।
- আইনগত বাধ্যবাধকতা থাকলে কর্তৃপক্ষ।
সুরক্ষা
Access token, API key ও গোপন তথ্য AES-256 দিয়ে encrypted থাকে এবং কখনো screen এ পুরোটা দেখানো হয় না। সব connection HTTPS। প্রতিটি workspace এর তথ্য আলাদা থাকে; team member রা শুধু তাদের permission অনুযায়ী দেখতে পান।
তথ্য কতদিন রাখি
Account চালু থাকা পর্যন্ত। Account বা data মুছে ফেলার অনুরোধ করলে Data Deletion page এর নিয়মে মুছে ফেলা হয়; আইনগত কারণে billing রেকর্ড নির্দিষ্ট সময় রাখতে হতে পারে।
আপনার অধিকার
নিজের তথ্য দেখা, ঠিক করা, export করা ও মুছে ফেলার অনুরোধ করতে পারেন। আপনার customer রা তাদের তথ্য মুছতে চাইলে আপনি contact মুছে দিতে পারেন বা আমাদের জানাতে পারেন।
যোগাযোগ
এই policy নিয়ে প্রশ্ন থাকলে যোগাযোগ page থেকে আমাদের লিখুন। Policy পরিবর্তন হলে এই page এ আপডেট করা হবে।