মূল অংশে যান
fCommerce Hero
Help Center

Channel Connect

সাধারণ সমস্যা ও সমাধান

Page তালিকায় দেখা যাচ্ছে না

  • Page এ আপনার full control / Admin access আছে কিনা দেখুন।
  • Login এর সময় Page টি select করেছিলেন কিনা — আবার Continue with Facebook করে Page বেছে নিন।
  • Page টি অন্য কোনো Business Portfolio তে থাকলে সেই portfolio তেও আপনার access লাগবে।

Message Inbox এ আসছে না

  • Connect এর সময় কোনো permission বন্ধ করেছিলেন কিনা — আবার connect করে সব permission চালু রাখুন।
  • Channel এর status ERROR দেখালে token বাতিল হয়েছে (password বদলানো বা admin সরানো হলে হয়) — Reconnect করুন।
  • একই Page অন্য কোনো tool এর সাথে যুক্ত থাকলে সেটার কারণে সমস্যা হতে পারে।

Message পাঠানো যাচ্ছে না / "আটকানো হয়েছে" দেখাচ্ছে

  • Messenger: customer এর শেষ message এর 24 ঘণ্টা পেরিয়ে গেছে। 7 দিন পর্যন্ত শুধু নিজে লেখা manual reply (HUMAN_AGENT) যায়। বিস্তারিত: Messenger 24-hour rule।
  • WhatsApp: window বন্ধ — approved template পাঠাতে হবে; অথবা আজকের messaging limit পূর্ণ; অথবা customer opt-out করেছেন। বিস্তারিত: WhatsApp charge ও limit।
  • প্রতিটি আটকানো message এর কারণ বাংলায় দেখায় — সেটা পড়ে নিন।

WhatsApp OTP আসছে না

  • SMS এর বদলে voice call option বেছে নিন।
  • Number টিতে এখন সাধারণ WhatsApp চালু থাকলে আগে সেটা delete করুন, অথবা WhatsApp Business app হলে coexistence ব্যবহার করুন।
  • কয়েকবার ভুল OTP দিলে Meta কিছু সময় অপেক্ষা করতে বলে।

Display name reject হয়েছে

নামটা আপনার Page/ব্যবসার নামের সাথে মিল রাখুন, শুধু সাধারণ শব্দ (যেমন "Fashion") দেবেন না, এবং ব্যবসার প্রমাণ (Page/website) দিন।

এরপরও সমাধান না হলে যোগাযোগ করুন — screenshot সহ লিখলে দ্রুত সাহায্য করতে পারব।

ভিডিও দেখে শিখতে চাইলে আমাদের বাংলা Tutorial দেখুন। প্রশ্ন থাকলে আমাদের লিখুন।