meta-rules
Messenger 24-hour rule — কখন কী পাঠানো যায়
Meta এর নিয়মে Messenger এ ব্যবসা customer কে message দিতে পারে শুধু customer এর শেষ message এর পর 24 ঘণ্টার মধ্যে (standard messaging window)। Customer আবার message দিলে window আবার 24 ঘণ্টার জন্য খোলে।
Window খোলা থাকলে (24 ঘণ্টার মধ্যে)
- যেকোনো message — reply, product, offer/promotion সহ।
- AI auto reply, automation flow ও broadcast।
Window বন্ধ হলে
- শুধু মানুষ নিজে HUMAN_AGENT tag দিয়ে 7 দিন পর্যন্ত manual reply দিতে পারেন (text বা ছবি)। AI, automation বা broadcast নয়, promotion নয়।
- 7 দিন পর কোনো message যাবে না — customer আবার message দিলে পাঠাতে পারবেন।
- CONFIRMED_EVENT_UPDATE, ACCOUNT_UPDATE, POST_PURCHASE_UPDATE tag 2026-04-27 থেকে বন্ধ — আমরা ব্যবহার করি না।
- Messenger এর "Marketing Messages" (opt-in promotion) বাংলাদেশে চালু নেই।
Broadcast কীভাবে কাজ করে
Messenger ই আপনার মূল broadcast channel, আর সব broadcast এই 24 ঘণ্টার window এর মধ্যে।
Automated broadcast (প্রতিদিন, বন্ধ না করা পর্যন্ত)
- একবার message ও stage (যেমন New Lead, Interested), চাইলে tag, বেছে নিয়ে চালু করুন।
- এটা প্রতিদিন চলতে থাকে যতক্ষণ না আপনি stop করেন।
- প্রতিদিন ওই stage এর যাদের 24 ঘণ্টার window খোলা, তারা message পায় — নতুন lead system এ এলে তারাও window এর মধ্যে থাকায় পেয়ে যায়।
- একজন customer একটি broadcast থেকে দিনে একবারের বেশি পায় না। চাইলে প্রতিদিনের শুরুর সময় (যেমন সকাল 10:00) ঠিক করে দিতে পারেন।
Manual broadcast (এখনই পাঠান)
- শুধু যাদের window এখন খোলা, তারাই তালিকায় দেখায় ও message পায়।
- যাদের window বন্ধ, তাদের কাছে যাবে না — system থেকেও পাঠানোর কোনো উপায় রাখা হয়নি।
কেন এত কড়াকড়ি?
নিয়ম ভাঙলে Meta Page এর messaging সীমিত বা বন্ধ করে দিতে পারে। fCommerce Hero নিয়ম ভাঙে এমন message পাঠাতেই দেয় না এবং কারণ বাংলায় দেখায় — যাতে আপনার Page নিরাপদ থাকে।