মূল অংশে যান
fCommerce Hero
Help Center

Channel Connect

Page এ WhatsApp button ও Click-to-WhatsApp ad

Page এ WhatsApp button

  1. Facebook Page এ যান → Settings → Linked accounts → WhatsApp এ আপনার WhatsApp Business number যুক্ত করুন (OTP লাগবে)।
  2. Page এর Add button / Edit button থেকে Send WhatsApp message বেছে নিন।
  3. এখন Page visitor রা এক click এ আপনাকে WhatsApp এ message দিতে পারবে।

Click-to-WhatsApp (CTWA) ad

  1. Ads Manager এ নতুন campaign খুলুন (Engagement বা Sales objective)।
  2. Conversion location এ Messaging apps → WhatsApp বেছে নিন এবং আপনার number দিন।
  3. Ad এ একটা স্বাগত message ও কয়েকটি প্রশ্ন (যেমন "দাম কত?", "Delivery কতদিনে?") সাজিয়ে দিন।

কেন এটা লাভজনক — 72 ঘণ্টা free

CTWA ad বা Page এর WhatsApp button থেকে customer message দিলে এবং আপনি 24 ঘণ্টার মধ্যে reply দিলে, পরের 72 ঘণ্টা সব message free (free entry point window) — template সহ। fCommerce Hero conversation এ এটা দেখায়, তাই কোন message এ charge নেই তা বুঝতে পারবেন।

Messenger এর জন্য

একইভাবে Click-to-Messenger ad চালালে inquiry সরাসরি Inbox এ আসে, আর customer message দিলেই 24 ঘণ্টার window খুলে যায়।

ভিডিও দেখে শিখতে চাইলে আমাদের বাংলা Tutorial দেখুন। প্রশ্ন থাকলে আমাদের লিখুন।