Channel Connect
Channel connect এর আগে যা যা লাগবে
Messenger বা WhatsApp connect করার আগে এই জিনিসগুলো প্রস্তুত রাখুন। Video দেখতে চাইলে Tutorial এর ১ ও ২ নম্বর video দেখুন।
১. Facebook Page — admin / full control
- যে Page connect করবেন, তাতে আপনার Facebook access with full control (পুরনো Page এ "Admin") থাকতে হবে।
- শুধু Editor/Moderator হলে connect হবে না। Page Settings → Page access এ গিয়ে দেখুন।
২. Meta Business Portfolio (Business Manager)
- business.facebook.com এ একটি Business Portfolio খুলুন (বা পুরনোটা ব্যবহার করুন)।
- Page টি এই portfolio তে যুক্ত করুন (Business Settings → Accounts → Pages)।
- WhatsApp এর বেশি messaging limit পেতে পরে Business verification করে নিতে পারেন।
৩. Ad Account (ad দিতে চাইলে)
- Business Settings → Accounts → Ad accounts থেকে একটি Ad Account খুলুন, payment method (card) যোগ করুন।
- Click-to-Messenger বা Click-to-WhatsApp ad এর জন্য এটাই লাগবে।
৪. WhatsApp এর জন্য number
দুইভাবে করা যায়:
- আলাদা নতুন number (সবচেয়ে সহজ): যে number এ এখন কোনো WhatsApp বা WhatsApp Business app চালু নেই। SMS বা call এ OTP আসতে পারে এমন number হতে হবে।
- Coexistence (একই number): যে number এ এখন WhatsApp Business app চালান, সেটাই যুক্ত করতে পারেন — app ও fCommerce Hero দুই জায়গা থেকেই চলবে। এর জন্য app টি সর্বশেষ version এ থাকতে হবে।
- সাধারণ (personal) WhatsApp চালু থাকা number সরাসরি যুক্ত হবে না।
৫. Meta payment method (WhatsApp)
WhatsApp এর message charge Meta সরাসরি আপনার কাছ থেকে নেয়। তাই WhatsApp Manager এ একটি payment method (card) যোগ করতে হবে। বিস্তারিত: WhatsApp charge ও limit।
সব প্রস্তুত? এখন Messenger connect বা WhatsApp connect করুন।