মূল অংশে যান
fCommerce Hero
Help Center

inbox

AI mode ও AI এর খরচ

তিনটি mode

  • OFF: AI বন্ধ। তবে FAQ bot চালু থাকে — customer এর প্রশ্ন আপনার knowledge base এর কোনো FAQ এর সাথে ভালোভাবে মিললে উত্তরটা নিজে থেকে পাঠায়। এটা সম্পূর্ণ free।
  • SUGGEST: প্রতিটি conversation এ AI customer এর ভাষায় ৩টি reply suggestion দেয়; আপনি বেছে নিয়ে, দরকার হলে edit করে পাঠান।
  • AUTO: AI নিজেই উত্তর দেয়। Customer মানুষের সাথে কথা বলতে চাইলে, অভিযোগ করলে বা AI নিশ্চিত না হলে AI থেমে যায় এবং আপনার জন্য note রেখে দেয়। কোনো team member গত 15 মিনিটে reply দিয়ে থাকলে AI চুপ থাকে।

AI কী নিয়ে কথা বলে

শুধু আপনার business: product, দাম, stock, delivery, payment ও return policy — যা আপনি AI Settings ও knowledge base এ লিখে দেন। অন্য বিষয়ে প্রশ্ন এলে ভদ্রভাবে এড়িয়ে যায় (WhatsApp এর AI policy অনুযায়ী general chatbot নিষিদ্ধ)। Messenger customer এর WhatsApp number না থাকলে ভদ্রভাবে চেয়ে নেয়।

খরচ

AI wallet থেকে আসল token অনুযায়ী পয়সা কাটা হয় — প্রতিটি কাজের হিসাব wallet history তে দেখা যায়। Balance খুব কম হলে AI কাজ করবে না (FAQ bot চলবে)। প্রতি reply এর আনুমানিক খরচ AI Settings এ দেখা যায়।

ভিডিও দেখে শিখতে চাইলে আমাদের বাংলা Tutorial দেখুন। প্রশ্ন থাকলে আমাদের লিখুন।