Channel Connect
Messenger connect — step by step
ধাপগুলো
- fCommerce Hero এ login করে Channels → Add channel → Messenger এ যান।
- Continue with Facebook চাপুন এবং যে Facebook account Page এর admin, সেটা দিয়ে login করুন।
- Business Portfolio এবং যে Page গুলো যুক্ত করতে চান, সেগুলো বেছে নিন।
- চাওয়া permission গুলো (Page এর message পড়া ও পাঠানো, Page manage) সব চালু রেখে Continue করুন। কোনোটা বন্ধ করলে message আসবে না।
- ফিরে এসে তালিকা থেকে Page টি select করে Connect চাপুন।
- অন্য একটি Facebook account থেকে Page এ একটা test message দিন — কয়েক সেকেন্ডের মধ্যে Inbox এ দেখা যাবে।
Connect হওয়ার পর
- Page এর পুরনো message নয়, connect এর পর থেকে আসা message Inbox এ আসবে।
- Comment automation চালাতে চাইলে Comments menu থেকে rule তৈরি করুন।
- আপনার plan এ কয়টি channel যুক্ত করা যায় তা Billing এ দেখা যায় (Messenger Page ও WhatsApp number মিলিয়ে)।
মনে রাখুন — 24 ঘণ্টার নিয়ম
Messenger এ customer এর শেষ message এর 24 ঘণ্টার মধ্যেই broadcast, AI ও automation পাঠানো যায়। বিস্তারিত: Messenger 24-hour rule।
সমস্যা হলে: সাধারণ সমস্যা ও সমাধান।